আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদপ্তর (পিআইডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হবে।