বনানীতে ১১ তলা ভবনে আগুন, কি হল সর্বশেষ ?দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগ-এর দলবদল কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) দলবদলের প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ । দীর্ঘদিন পর এই ক্লাবে ফিরে নিজের সন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি।
দলবদল অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, লিগটি মাঠে গড়াতে যাচ্ছে—এটাই সবচেয়ে বড় স্বস্তির খবর। কয়েক মাস ধরে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকায় ক্রিকেটারদের মধ্যে দুশ্চিন্তা ছিল উল্লেখ করে তিনি জানান, সবাই মাঠে ফিরে খেলতে মুখিয়ে ছিলেন।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল -এর ভূয়সী প্রশংসা করেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, তামিমের উদ্যোগেই লিগ আয়োজনের জটিলতা কেটেছে এবং এটি বাস্তবায়নের পথে এগিয়েছে। ক্রিকেটারদের জন্য এটি বড় আয়ের উৎস হলেও, মাঠে খেলার সুযোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ফিরে আসা প্রসঙ্গে মাহমুদউল্লাহ জানান, ২০০৫ সালের পর এবারই তিনি আবার এই দলের হয়ে খেলবেন। ক্লাবটির পেশাদারিত্ব ও খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আসন্ন মৌসুমে দল নিয়ে আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটার। তার মতে, প্রাইম ব্যাংকের স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় রয়েছে। টপ অর্ডার থেকে মিডল অর্ডার এবং বোলিং বিভাগ—সবখানেই ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে, যা লিগে ভালো পারফরম্যান্সের সম্ভাবনা জাগাচ্ছে।