দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আজিজুর রহমান রিজভীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজুর রহমান রিজভীর বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে এবং তার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে প্রতীয়মান হয়েছে। এজন্য তাকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।