ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ডে নেওয়া হবে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও অস্ত্র সরবরাহের উৎস উদঘাটনে তদন্ত চলছে। রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।
এর আগে মামলার এজাহারে অভিযোগ করা হয়, পরিকল্পিতভাবে হামলার উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ ও ব্যবহারের মাধ্যমে হত্যাচেষ্টা চালানো হয়।