নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি মাদরাসার ৯ বছর বয়সী শিক্ষার্থী মো. মোদ্দাসসিরকে হত্যার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে নিহত শিশুটির পরিবার, স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মোদ্দাসসির কুতুবখালী রোডে অবস্থিত মাদ্রাসাতুল ইত্ক্বান লি উলূমিল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এই ছোট্ট শিশু আÍহত্যার কী বুঝে? ঘটনার দিন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন ছিল এবং সে বলাৎকারের শিকার হয়ে পরে হত্যার শিকার হয়েছে। পরে তার মরদেহ মাদরাসার ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়। তারা এ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার আইনের আওতায় আনার আহবান জানান আইন-শৃঙ্খলাবাহিনী ও সরকারের কাছে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের যাক দিবেন বলে হুশিয়ারি দেন।
এ সময় নিহতের বাবা জিয়াউর রহমান বলেন, “আমার ছেলের হাতে আজ কোরআনর থাকার কথা, সেই ছেলেকে ঘাতকরা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়।”মানববন্ধনে বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি জোরদার করার আহ্বান জানান।
আরো বক্তব্য রাাখেন, নিহতের মা জাকিয়া সুলতানা, ভাই খায়রুল ইসলাম, আনোয়ার হোসেন, মানবাধিবার কর্মী সাইফুল ইসলাম ও মাওলানা মুফতি যুবাইর আহম্মেদ প্রমুখ।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ‘শিশু হত্যার বিচার চাই’, ‘দোষীদের দ্রুত গ্রেপ্তার করো’এমন স্লোগান দেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ ওসি মোহাম্মদ রাজু বলেন, ঘটনায় কয়েকজন শিক্ষককের নাম উলেখ করে শিশুটির বাবা মামলা করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০ ডিসেম্বর সন্ধ্যায় মাদরাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এরপর মাদরাসা কর্তৃপক্ষ আÍহত্যা করেছে বলেছে। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয় শিশুটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।