লাগাতার হত্যার হুমকি। এরপরও দমে যায়নি সালামন খান। হুমকিতে যেন কোন ভ্রুক্ষেপই নেই। বুধবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের দিনও কড়া নিরাপত্তায় পোলিং বুথে গিয়ে ভোট দিলেন ভাইজান।
বুধবার দুপুরে বান্দ্রা পশ্চিমের মাউন্ট মেরি হাইস্কুলের বুথে ভোট প্রদান করেন সালমান। পরনে ধূসর রঙের টিশার্ট। ডেনিম জিনস। মাথায় কালো টুপি। সালমানকে দেখা গেল চিরাচরিত দাবাং মেজাজে।
এদিনে দুপুরেই বাবা সেলিম খান, ভাই আরবাজ খানরা ভোট দিয়েছেন। তবে ভাইজানকে পরিবারের সঙ্গে দেখা যায়নি। তবে সালমান পাণ্ডে এলেন একাই। আর সালমানকে দেখে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ কেন্দ্রে জনঅরণ্য।
প্রিয় সুপারস্টারের সঙ্গে সেলফি তোলার আবদার করেন অনেকে। হত্যার হুমকির পর থেকেই ভাইজান ‘ওয়াই’ ক্যাটাগরির নিপাপত্তা বেষ্টনীতে থাকেন। সেই নিরাপত্তা বলয় ভেঙে তার সামনে ঘেঁষা কারও পক্ষেই সম্ভব নয়! তবে ভোটের দিন দেখা গেল ভিন্ন চিত্র। ছবি তুলে ভক্তদের আবদার মেটালেন তিনি।
সালটা ১৯৯৮সালে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে লরেন্স বিষ্ণোই। চলতি বছর থেকে সেই উপদ্রব আরও বেড়েছে!
মাসখানেক আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো। বিদেশে সালমানের বন্ধ-গায়কের বাড়িতে হামলা, তার পর গত সপ্তাহে সালমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং।