নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে তিনি সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানবপাচার, অর্থপাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আইজিপি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে বলে তাদেরকে আশ্বস্ত করেন।
এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি মোঃ ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।












