মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রওনা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হওয়ায় তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে।

মির্জা আব্বাসের ভাগিনা ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *