নিউইয়র্কের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। ডেমোক্র্যাটিক পার্টির এই তরুণ নেতা শহরটির ইতিহাসে প্রথম মুসলিম এবং এক শতাব্দীরও বেশি সময় পর কনিষ্ঠতম মেয়র নির্বাচিত হয়েছেন।
জোহরানের এই ঐতিহাসিক সাফল্যে গর্বে ভাসছেন তার মা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয়-মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। ছেলের জয় ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
বলিউড পরিচালক জোয়া আখতার ইনস্টাগ্রামে জোহরানকে অভিনন্দন জানিয়ে লেখেন, “শুভেচ্ছা, জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, মাত্র চৌত্রিশ বছর বয়সে।” সেই পোস্টটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে আবেগভরা বার্তায় মীরা নায়ার লেখেন, “জোহরান, তুমি সত্যিই সুন্দর।”
৩৪ বছর বয়সী জোহরান মামদানি নিউইয়র্কের রাজনীতিতে প্রগতিশীল নীতির পক্ষে কাজ করে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন। বিশ্লেষকরা মনে করছেন, তার এই জয় যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।