মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বিজিবি মহাপরিচালক ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।