আসন্ন ঈদুল আযহায় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে গরু কোরবানি দেবেন সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। দুই থেকে তিনটি গরু কোরবানি দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এই কোরবানি সংগঠন হিসেবে শিল্পী সমিতির পক্ষ থেকে দেয়া হবে।
এখানে কোনো ভেদাভেদ নেই। স্বচ্ছল-অস্বচ্ছল বলে কিছু নেই। কারণ, এটা সমিতির পক্ষ থেকে দেয়া হচ্ছে। আমি মনে করি, সংগঠন হিসেবে এটা সমিতির একটি কার্যক্রম। এ কার্যক্রমে সকলেই অংশগ্রহণ করতে পারেন। যদি সমিতির আরও কেউ কোরবানি দিতে চান, তারাও এ কার্যক্রমে যোগ দিতে পারেন। এতে সমিতির সকল সদস্যর মধ্যে ঐক্য সৃষ্টি হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।
আমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালনের অংশ হিসেবে কোরবানি দেয়ার উদ্যোগ নিয়েছি। এদিকে, ঈদে ডিপজল ব্যক্তিগত উদ্যোগে বরাবরের মতো সমিতির অস্বচ্ছল সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করবেন বলে জানা যায়।