কেট উইন্সলেটের পরিচালনা ও অভিনয়ের নতুন চ্যালেঞ্জ

প্রায় তিন দশক ধরে চলচ্চিত্র জগতে কিংবদন্তি কেট উইন্সলেট এবার প্রথমবারের মতো পরিচালনায় আসছেন। তার পরিচালিত প্রথম ছবি ‘গুডবাই জুন’ ২৫ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। সিনেমায় কেট অভিনয়ও করেছেন এবং এটি তার ছেলে জো অ্যান্ডার্সের লেখা চিত্রনাট্য অবলম্বনে নির্মিত। ছবির কাহিনি চারজন প্রাপ্তবয়স্ক ভাইবোন ও অসুস্থ মায়ের ঘনিষ্ঠ সম্পর্ক, টানাপোড়েন ও আবেগের জটিলতা কেন্দ্র করে।

কেট জানালেন, পরিচালনা ও অভিনয় একসঙ্গে করা বড় চ্যালেঞ্জ ছিল। তিনি প্রথমে নিজেকে প্রধান চরিত্র থেকে সরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু নেটফ্লিক্স এবং কাস্টের সঙ্গে কাজ করার কারণে শেষ পর্যন্ত নিজেই অভিনয় করেন। চলচ্চিত্রের শুটিং চলাকালীন শিল্পীরা যেন এক পরিবার হয়ে ওঠেন, যা তার অভিজ্ঞতার অন্যতম সুন্দর দিক।

কেট উইন্সলেট বলেন, নারী হিসেবে চলচ্চিত্রশিল্পে কাজ করা এখনও চ্যালেঞ্জপূর্ণ। বাজেট সীমাবদ্ধতার কারণে অনেক ক্রু স্বাভাবিক পারিশ্রমিকের কমে কাজ করেছেন। তিনি আরও জানালেন, নারী পরিচালক হওয়ায় বিভিন্ন ধরনের মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে, যা কোনো পুরুষ পরিচালককে বলা হতো না।

অভিনেত্রী অকপটে জানিয়েছেন, ১৯৯৭ সালের ‘টাইটানিক’–এর পরে গণমাধ্যমের অনধিকার চর্চা, পাপারাজ্জির তাড়া এবং ব্যক্তিগত জীবনের চাপ খুব ভয়ংকর ছিল। দ্বিতীয় বিবাহবিচ্ছেদের সময়ও তিনি অনধিকার চর্চার মুখোমুখি হন। কেট জানান, এসব অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সংস্কৃতি ও পরিবর্তন আনা সম্ভব।

ছবিতে কেট উইন্সলেটের সঙ্গে অভিনয় করেছেন হেলেন মিরেন, টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো ও টিমোথি স্পল। ছবিটি নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহে এখন প্রদর্শিত হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *