অ্যাপলের নেতৃত্বে রদবদল, ১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নিচ্ছেন টার্নাস

যুক্তি জায়ান্ট আপেল ইন্স.-এ আসছে বড় নেতৃত্ব পরিবর্তন। দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালনের পর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম কুক । তার স্থলাভিষিক্ত হচ্ছেন কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী জন টেনিস । আগামী ১ সেপ্টেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেওয়া টিম কুক ২০১১ সালে প্রতিষ্ঠাতা Steve Jobs-এর পর সিইও হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে অ্যাপল বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়। এ সময়ে কোম্পানিটির বাজারমূল্য বেড়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায় এবং সর্বশেষ অর্থবছরে আয় দাঁড়ায় প্রায় ৪১৬ বিলিয়ন ডলার।

অন্যদিকে, ২০০১ সাল থেকে অ্যাপলের সঙ্গে যুক্ত জন টার্নাস দীর্ঘদিন ধরে কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৩ সালে ভাইস প্রেসিডেন্ট এবং ২০২১ সালে এক্সিকিউটিভ টিমে যোগ দেন তিনি।

অ্যাপলের জনপ্রিয় পণ্য যেমন আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও এয়ারপডের ডিজাইন ও উন্নয়নে টার্নাসের সরাসরি অবদান রয়েছে। অ্যাপলে যোগ দেওয়ার আগে তিনি ভার্চুয়াল রিসার্চ সিস্টেমে কাজ করেছেন এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন।

কোম্পানির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জন টার্নাস প্রচারমুখী না হলেও প্রযুক্তি ও পণ্য উন্নয়নে তার দক্ষতা উল্লেখযোগ্য। নতুন দায়িত্ব নিয়ে টার্নাস বলেন, এই সুযোগ পাওয়া তার জন্য গর্বের। তিনি স্টিভ জবসের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং টিম কুককে মেন্টর হিসেবে পাওয়ার কথা উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, হার্ডওয়্যার উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোম্পানির ভেতর থেকেই নতুন সিইও আসায় ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *