দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে ৭ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৯৩ জন। বাকি ৬০৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪২ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯৬ হাজার ৬৫৩ জন।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। বিভাগটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩১৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৫২ হাজার ১৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।