জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির কর প্রশাসন বিভাগের সদস্য আহসান হাবিব।
সোমবার (২৯ জুন) ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আহসান হাবিব এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে কর্মরত রয়েছেন।
এ ছাড়া তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।