বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জনসংযোগ বিভাগও মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে নেওয়ার পর ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য চিকিৎসকরাই জানাতে পারবেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মন্ত্রী ভাইরাল ফ্লুতে আক্রান্ত। গত দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। অসুস্থতার কারণে সোমবার ও মঙ্গলবার তিনি অফিসে যেতে পারেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার থেকে পাঁচ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তবে তাকে সিসিইউতে নেওয়ার কারণ এবং তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী হিসেবে শপথ নেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

Leave a Reply