তানভীর আহাম্মেদ,রিপোর্টার:দিনাজপুর- ১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বীরগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শন করেছেন।শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।মণ্ডপগুলো পরিদর্শনকালে সংসদ সদস্য প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং এলাকার দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক তুখোড় ছাত্র ও যুবনেতা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রেজওয়ানুল ইসলাম রিজু।স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।