৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

তানভীর আহাম্মেদ, রিপোর্টার:দিনাজপুরের কাহারোলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা উত্তর শাখা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি মো. সোহানুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাজিবুর রহমান পলাশ বলেন, “আজ যাদের জন্য এই আয়োজন, তারা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

তিনি আরও বলেন, “তোমাদের শিবিরে যোগদান করানোর জন্য আজ ডাকা হয়নি। তোমরা শিবির করো আর না করো, জাতির প্রয়োজনে শিবির সবসময় তোমাদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহীম হোসেন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, দিনাজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি ও দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মো. সোহানুর রহমান সুমন বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সেক্রেটারি মোমিনুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *