দিনাজপুরে আগস্ট মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা বীরগঞ্জ থানার

তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুর জেলা পুলিশের নিয়মিত কাজের স্বীকৃতি হিসেবে আগস্ট মাসের ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত হয়েছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম

দিনাজপুর জেলা পুলিশ সুপার কনফারেন্স রুমে আয়োজিত মাসিক স্বীকৃতি স্বরূপ বৃহস্পতিবার (৩-সেপ্টেম্বর) ২০২৬ আগস্ট অপরাধ পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: জেদান আল মুসা, পিপিএম পদকজয়ী এই কর্মকর্তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এই কর্মকর্তা জানান, “পুরস্কার বা সম্মাননা পাওয়াটা সবসময় আনন্দের এবং এটি কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। তবে বাংলাদেশ পুলিশ সবসময় একটি টিম হিসেবে কাজ করে। তাই এই অর্জন আমার একার নয়; এটি বীরগঞ্জ সার্কেলের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার স্যার, অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম স্যার, সেকেন্ড অফিসার জাহাঙ্গীর বাদশা রনি স্যারসহ বীরগঞ্জ থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত কাজের ফল।”

তিনি আরও বলেন, “দেশ ও দেশের মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ অন্যরকম। আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।” এই গৌরবময় অর্জনের জন্য তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বীরগঞ্জ থানার সকল সহকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও সততার সাথে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বীরগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান ও মাদক উদ্ধার কার্যক্রম জেলাজুড়ে প্রশংসিত হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এমন মূল্যায়ন আগামীতে অফিসারদের কাজের গতি আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *