তানভীর আহাম্মেদ, রিপোর্টার: বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের মোট আটটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশ নেয়। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার।
প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের শারীরিক ফিটনেস এবং টার্নআউটের ওপর ভিত্তি করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলসের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মাস্টার প্যারেডে দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।










