তানভীর আহাম্মেদ, রিপোর্টার: আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ রাসেল ইসলাম মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
আজ (শুক্রবার) ২ নং পলাশবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তরপাড়া হিরা মনি জামে মসজিদে আছরের নামাজ আদায় শেষে তিনি এই গণসংযোগ ও কুশল বিনিময় করেন।
নামাজ আদায় শেষে তিনি মসজিদের উপস্থিত সাধারণ মুসল্লিদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় রাসেল ইসলাম গণমাধ্যমকে বলেন, “মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, সবার সুখ-দুঃখের খোঁজখবর নেওয়া এবং সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়েই আমি রাজনীতি করছি। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার আগামী দিনের পথচলার মূল প্রেরণা।
কুশল বিনিময়কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন












