রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ নামে ১১ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন বাসা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হয় আবদুল্লাহ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যদের সঙ্গেও তার কোনো যোগাযোগ হয়নি।
নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছেও আবদুল্লাহর বিষয়ে জানতে চাওয়া হয়। তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। শিশুটিকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় আবদুল্লাহর পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট। তার বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি।
আবদুল্লাহর স্থায়ী ঠিকানা ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা।
কোনো ব্যক্তি আবদুল্লাহকে কোথাও দেখতে পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের যোগাযোগ নম্বর: ০১৮৮৬৮২০৭৩৩।
শিশুটির সন্ধানে পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়েছে। আবদুল্লাহকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তারা।












