সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিন্নাত এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনারগাঁ সার্কেল মো. মামুন সরকার, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রাসেল আহমেদ, সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু , সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো.শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, রুবেল হোসেন, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমিত রায়, যুবদল নেতা করিম রহমান প্রমুখ।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,দর্শনার্থীদের নিরাপত্তা,যানজট নিরসন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আলোচনা করা হয়।
সোনারগাঁ উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপজেলা প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা প্রতিটি পুজামন্ডপ তৈরি করতে আর্থিক অনুদান প্রদান করা হয়।