রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৭৩টি নতুন মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন এবং লালবাগ বিভাগে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ২৯ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১০ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার জব্দ করা হয়েছে। পাশাপাশি ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।