কাহারোলে মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তির কারাদন্ড গাঁজার গাছ জব্দ

তানভীর আহাম্মেদ রিপোর্টার :  দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনায় মাধ্যমে ২ ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

এ ছাড়াও এলাকার পার্শ্ববর্তী পাহাড়পুর আদিবাসী পাড়ার একটি বাড়ির পাশে দুটি গাঁজার গাছ পাওয়া গেলে তা জব্দ করে ধ্বংস করা হয়।রবিবার(৬সেপ্টেম্বর )দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাহারোল উপজেলার খন্তা গ্রামের ফুল চাঁদ রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (৪২) একই গ্রামের হরেন চন্দ্র রায়ের ছেলে আন্ধারু রায়(৬০) কে মাদক সেবনের অভিযোগে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ।

অভিযানকালে কাহারোল থানার এএসআই আহসান হাবীবের নেতৃত্বে একটি দল ও গ্রাম পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *