তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
পরিদর্শন কক্ষটি উদ্বোধনের পর প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্মিত কক্ষটি ঘুরে দেখেন। এ সময় বীরগঞ্জ উপজেলার সামগ্রিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের এক বিশাল সমাগম ঘটে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম, এবং দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রেজওয়ানুল ইসলাম রিজু।
এছাড়াও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।












