বীরগঞ্জে নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সুব্রত রায় (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বীরগঞ্জ উপজেলার প্রেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত সুব্রত রায়কে গ্রেপ্তার করে।

এই বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো সাইফুল ইসলাম বলেন, বীরগঞ্জ উপজেলা নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলার শ্রী কার্তিক চন্দ্র-এর ছেলে সুব্রত রায় (২০) কে
সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬ ধারা এবং দণ্ডবিধির ১৫৩ ধারায় মামলা করা হয়েছে মামলা নং-০৫, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *