সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের দল বিএনপি সরকার গঠন করার ৮ মাসের মধ্যে দেশের জন্য যা করেছেন তা প্রশংসনীয়। আমাদের সরকার স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট রেখেছেন। এ সরকার এবার ডেঙ্গু প্রতিরোধে সোচ্চার রয়েছে৷ প্রতিটি বিভাগ থেকে ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। একইসাথে সরকারি হাসপাতালে ডেঙ্গু কিট বিতরণ করা হচ্ছে।
সোমবার ( ০৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁও উপজেলা সভাকক্ষে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কিট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে ডেঙ্গু কিট গ্রহণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল আহমেদ ভূইয়া।
এসময় আর ও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলার নির্বাহী প্রকোশলী সোহেল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু প্রমুখ।












