রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪২, উদ্ধার ৬৩২৪ ইয়াবা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫০ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৫৬ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৩ জন, গুলশান বিভাগ থেকে ২৩ জন, উত্তরা বিভাগ থেকে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে একটি দেশীয় রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *