তানভীর আহাম্মেদ, রিপোর্টার: পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মো. আনোয়ার হোসেনকে বিপিএম-সেবা পদক পরিয়ে দেন। বাংলাদেশ পুলিশের সেবায় দায়িত্বশীল ভূমিকা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
দিনাজপুরে দায়িত্ব পালনকালে আনোয়ার হোসেন জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে তিনি বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া আইনি সেবা ও বিভিন্ন সমস্যা নিয়ে অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করেন তিনি।
সহকর্মী ও স্থানীয়দের কাছে তিনি একজন সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।বিপিএম-সেবা পদক অর্জনের মধ্য দিয়ে তাঁর দায়িত্ব পালনের স্বীকৃত আরো বাড়িয়ে গেল বলে জানিয়েছেন দিনাজপুর জেলা বাসি ।












