মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীর হোল্ডিং নং-৭৭ নাবিস্কু বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনে পশ্চিম পাশে ফুটপাতের উপর দন্ডায়মান ১নং আসামী মিটন ও ২নং আসামী লাতো চাকমার দেহ তল্লাশী করে ৮৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় ।
অদ্য ১০/১০/২০২৬ খ্রি: তারিখে জনাব মোঃ হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সার্বিক দিকনির্দেশনায় এবং জনাব মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর নেতৃত্বে একটি টিম ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীর হোল্ডিং নং-৭৭ নাবিস্কু বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনে পশ্চিম পাশে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের ধানমন্ডি সার্কেল অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।












