তানভীর আহাম্মেদ, রিপোর্টার:প্রধানমন্ত্রীর উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরের বীরগঞ্জে অংশীদারিত্বমূলক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার জগদল জেলখানা আশ্রয়ণ প্রকল্পের পুকুরপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক পুনঃখননকৃত এই পুরাতন জেলখানা পুকুরপাড়ে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।












