বন্দরে গ্রীষ্মকালীল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ বন্দরে  জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে জমকালো আয়োজন উপস্থিত সকলের কাছে  প্রশংসিত হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শিবানী সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান,বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, নৌবাহিনী ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায়  উপজেলার ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও  মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নিয়ে বিভিন্ন ইভেন্টে  প্রতিদ্বন্দ্বিতা করে।এসময় বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার  বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *