সোনারগাঁও (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ১৬ নং জামপুর মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খন্দকার শিল্পী আলম, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ওয়াসিম খন্দকার, মাঝেরচর এমএসডিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার ঢালি, মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওলাদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু ও কনিকা খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিটি মাকে অগ্রণী ভুমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন একটি সন্তানের সুন্দর ভবিষ্যত গড়তে হলে একজন মা-কে অনেক শ্রম দিতে হয়।সন্তান কোথায় যায়,কার সাথে চলে,ঠিক মতো স্কুলে যায় কিনা,পড়ালেখা করে কিনা সেসবে মায়েদের খেয়াল রাখার আহবান জানান। মাদক বর্তমান সময়ে একটি ভয়াবহ ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। অনেক কিশোররাও এসবে জড়িয়ে পরছে তাই সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানান। এছাড়াও ইন্টারমিডিয়েট পাশ করার পূর্বে কোন সন্তানকে যেন স্মার্টফোন দেওয়া না হয় সেই আহ্বান করেন তিনি।












