হরর সিরিজ ‘ক্রিস্টাল লেক’ মুক্তির প্রথম ১১ দিনেই যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে ১৩০ কোটি মিনিট দেখা হয়েছে। এ সাফল্যে পিককের সর্বাধিক দেখা মৌলিক চিত্রনাট্যনির্ভর সিরিজের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে এটি।
গত ১৫ অক্টোবর সিরিজটির আটটি পর্ব একসঙ্গে মুক্তি পায়। নিলসেনের হিসাবে, ১৯ অক্টোবরের সপ্তাহে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্ট্রিমিং অরিজিনাল সিরিজের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল এটি।
‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’ হরর ফ্র্যাঞ্চাইজির প্রেক্ষাপটে নির্মিত সিরিজটিতে জেসন ভুরহিসের শৈশব ও তার মা পামেলা ভুরহিসের গল্প তুলে ধরা হয়েছে। পামেলার চরিত্রে অভিনয় করেছেন লিন্ডা কার্ডেলিনি। শোক, রহস্য ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।