তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ জেদান আল মুসা, পিপিএম। গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) তিনি এই থানা পরিদর্শনে যান।
পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম। এরপর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরিদর্শনকালে এসপি মোঃ জেদান আল মুসা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় থানার সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দিয়ে পুলিশ সুপার বলেন, “জনসাধারণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদান নিশ্চিত করতে হবে। পুলিশকে জনগণের ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে সবাইকে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” একই সঙ্গে তিনি থানার অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার আনুষ্ঠানিক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি ফুলবাড়ী সার্কেল অফিসের ছাদবাগানে একটি স্মারক বৃক্ষরোপণ করেন