ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
মির্জা ফয়সল আমীন শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে, এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ বিধি অনুযায়ী তাঁদের শপথ পাঠ করানো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে রাখা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে তাঁদের সদস্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পালনের প্রক্রিয়া সম্পন্ন হয়।