নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিশ্বের বিভিন্ন আধুনিক প্রযুক্তিনির্ভর সাউন্ড সিস্টেম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। এতে প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সভায় উপস্থিত অতিথিরা এ বিষয়ে মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করে।
সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।