বিশ্বকাপ ফুটবল এখন শেষ পর্যায়ে। সেমিফাইনাল থেকে শুরু করে টুর্নামেন্টের শেষ চারটি ম্যাচে ব্যবহার করা হবে নতুন অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা ফাইনাল’। FIFA এবং Adidas যৌথভাবে এই বিশেষ বল উন্মোচন করেছে।
নতুন বলটির প্রযুক্তিগত বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এর নকশায় এসেছে নতুনত্ব। কালো বেসের ওপর সোনালি রঙের প্রাধান্য রাখা হয়েছে, যা বিশ্বকাপ ট্রফির প্রতীকী ভাবনা তুলে ধরে। এর সঙ্গে লাল ও গোলাপি রঙের সংমিশ্রণ বলটিকে দিয়েছে আলাদা আকর্ষণ।
বলটির প্যানেলে টুর্নামেন্টের শেষ চার ম্যাচের আয়োজক শহর—Dallas, Atlanta, Miami এবং New York/New Jersey—এর নাম থাকবে। অন্য আয়োজক শহরগুলোর নাম ত্রিভুজাকৃতির গ্রাফিক্সে যুক্ত করা হয়েছে।
প্রযুক্তিগতভাবে বলটিতে আগের মতোই থাকছে Connected Ball Technology। বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর চিপ তাৎক্ষণিক ডেটা রেফারি ও ভিএআর কক্ষে পাঠাবে, যা সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তির মাধ্যমে অফসাইড সিদ্ধান্ত এবং বল-স্পর্শ আরও নির্ভুলভাবে শনাক্ত করতে সহায়তা করবে।
বিশ্বকাপের নকআউট পর্বে নতুন বল ব্যবহারের নজির নতুন নয়। 2022 FIFA World Cup-এও সেমিফাইনাল থেকে আলাদা বল ব্যবহার করা হয়েছিল। তবে 2018 FIFA World Cup, 2014 FIFA World Cup, 2010 FIFA World Cup এবং 2006 FIFA World Cup-এ শুধু ফাইনালের জন্য বিশেষ বল আনা হয়েছিল। আর ২০০২ সালের আগে বিশ্বকাপ চলাকালে মাঝপথে বল পরিবর্তনের কোনো নজির ছিল না।