ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখার্জি। পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে। পুলিশ জানায়, পরিচিত এক নারীকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার তদন্ত চলছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি জানান, অর্ঘ্যকে তিনি ব্যক্তিগতভাবে নিয়োগ দেননি; একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে তিনি সহকারী হিসেবে কাজ করছিলেন। পুরো ঘটনা সম্পর্কে আগে থেকে তিনি কিছুই জানতেন না বলেও দাবি করেন।