বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবারও আলোচনায়। এবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে ফলো করায় নতুন করে জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি ভারতের শিক্ষা আন্দোলন ও নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে প্রকাশ্যে মত দেওয়ার পর এবার প্রিয়াঙ্কার এই পদক্ষেপ নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি কোনো সম্ভাব্য কোলাবরেশন, সামাজিক উদ্যোগ বা নতুন প্রকল্পের ইঙ্গিত হতে পারে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া কিংবা অভিজিৎ দিপকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে তৈরি হওয়া জল্পনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রিয়াঙ্কার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ সমালোচনাও করেছেন। তবে একাংশের মতে, কেবল কাউকে ফলো করার মধ্য দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।