ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের জানাজার নামাজ তেহরানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় খামেনির তিন ছেলে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন তার আরেক ছেলে মোজতবা খামেনি।
রোববার সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ জাফর সোবহানির ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহের জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার কন্যা সাইয়েদেহ বোশরা খামেনি, জামাতা মেসবাহ আল-হোদা বাকেরি এবং পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেলের মরদেহের জন্য নামাজ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে শিশুকন্যা জাহরা মোহাম্মদী গোলপায়েগানির মরদেহের জন্য জানাজার নামাজ আদায় করা হয়।
জানাজায় খামেনির তিন ছেলে—মোস্তফা হোসেইনি খামেনি, মাসুদ হোসেইনি খামেনি এবং মেসাম হোসেইনি খামেনি উপস্থিত থেকে মরদেহের ওপর দোয়া করেন। তবে তার আরেক ছেলে মোজতবা খামেনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে এক হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই প্রথম তার ছেলেদের প্রকাশ্যে দেখা গেল।