শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় জানানো হয়, বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলোতে বিনিয়োগের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি দেশি-বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়া সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।