যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামে সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জেরিন স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহার দম্পতির একমাত্র সন্তান। পরিবারের দাবি, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এলাকায় বিষধর সাপের উপদ্রব বেড়ে গেছে। অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।