চলমান ২০২৬ বিশ্বকাপে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে নর্থইস্টার্ন গ্লোবাল নিউজের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ভিএআর সুবিধা পাওয়ার তালিকায় আর্জেন্টিনা নয়, শীর্ষে রয়েছে সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত ‘প্রতি ১০০ ফাউলে ভিএআর হস্তক্ষেপের হার’ বিশ্লেষণে দেখা যায়, মেক্সিকোর পক্ষে ৭.৮ শতাংশ সিদ্ধান্ত গেছে, বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পক্ষে গেছে ৬.৭ শতাংশ সিদ্ধান্ত, আর তৃতীয় স্থানে রয়েছে পর্তুগাল (৪.৬ শতাংশ)।
অন্যদিকে, ভিএআর সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া। তাদের বিপক্ষে গেছে ৬.৫ শতাংশ সিদ্ধান্ত, পক্ষে একটিও নয়। তালিকায় এরপর রয়েছে ইরান (৫.৪), কাতার (৫.১), জার্মানি (৪.০) ও ইংল্যান্ড (৩.৫)। পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনার গ্রুপ পর্বের কোনো ম্যাচে ভিএআর হস্তক্ষেপ করেনি; পরবর্তী নকআউট পর্বে কয়েকটি সিদ্ধান্ত মেসিদের পক্ষে গেলেও শুধুমাত্র ভিএআরের সহায়তায় তারা এগিয়েছে—এমন দাবি সমর্থন করার মতো তথ্য পাওয়া যায়নি।
ভিএআর সুবিধা পাওয়া শীর্ষ ৫ দল:
- মেক্সিকো — ৭.৮%
- আর্জেন্টিনা — ৬.৭%
- পর্তুগাল — ৪.৬%
- নিউজিল্যান্ড — ৪.২%
- সৌদি আরব — ৩.৬%
ভিএআরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫ দল:
- ক্রোয়েশিয়া — ৬.৫%
- ইরান — ৫.৪%
- কাতার — ৫.১%
- জার্মানি — ৪.০%
- ইংল্যান্ড — ৩.৫%