নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন।
ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে। চার্জশিটে আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি আদালতে উপস্থিত হয়ে হাজিরা দিয়েছেন।
জানা গেছে, মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। এরই ধারাবাহিকতায় নির্ধারিত দিনে আদালতে হাজিরা দেন সাবেক এই মেয়র।
মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।