মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:”করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি (সদর দক্ষিণ) এএসএম নুরুল আখতার নিলয়।
উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা প্রকৌশলী মো: মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, পৌর জামাতের নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস উদ্দিন, ইশা বহুমুখী সমবায় সমিতির নির্বাহী সদস্য রহিম বাদশা, বাতিসা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা, উজিরপুর মৎসজীবি সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ।
অনুষ্ঠান শেষে মৎসজীবী ও বহুমুখী সমিতিদের ক্যাটাগরির ভিত্তিতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।