বলিউডের দীর্ঘদিনের বন্ধু সালমান খান ও সঞ্জয় দত্ত আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একসঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন সালমান, যা ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেন সালমান। ছবিতে দেখা যায়, কালো পোশাকে একে অপরকে জড়িয়ে আছেন দুই তারকা। পোস্টের ক্যাপশনে সালমান লেখেন, ‘বাবা ফরএভার। সঞ্জু বাবা আমাদের সবার বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু—সবাই যেন এই মানুষটাকে সুখে রাখেন। ভালোবাসি তোমাকে, বাবা।’
পোস্টটি প্রকাশের ১০ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ২৪ লাখের বেশি প্রতিক্রিয়া এবং ফেসবুকে প্রায় ১ লাখ ৮০ হাজার রিঅ্যাকশন পড়ে। হাজার হাজার মন্তব্যে দুই তারকার বন্ধুত্বের প্রশংসা করেন ভক্তরা।
সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও পোস্টে মন্তব্য করে লেখেন, ‘Brothers for Life’।
ধারণা করা হচ্ছে, গত ২৯ জুলাই সঞ্জয় দত্তের জন্মদিনে ছবিগুলো তোলা হয়েছিল। সেই উপলক্ষেই কিছুটা দেরিতে শুভেচ্ছা জানিয়েছেন সালমান খান।
উল্লেখ্য, ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন সালমান খান ও সঞ্জয় দত্ত। সম্প্রতি সৌদি আরবের অ্যাকশন সিনেমা ‘৭ ডগস’-এও বিশেষ চরিত্রে একসঙ্গে দেখা গে