২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখানোর বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো।
এক সাক্ষাৎকারে তিনি জানান, ভিএআরের পরামর্শে ঘটনাটি পুনরায় দেখে তিনি নিশ্চিত হন যে এমবোলো ফাউলের অভিনয় (ডাইভ) করেছিলেন। তাই দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তার দাবি, এটি প্রথম হলুদ কার্ড হলেও সিদ্ধান্ত একই থাকত।
ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ভাইরাল হওয়া কথোপকথন নিয়েও মন্তব্য করেন পিনেইরো। তিনি বলেন, খেলোয়াড় ও রেফারির মধ্যে এমন আলোচনা ফুটবলের স্বাভাবিক অংশ এবং মেসি বলেই বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
এদিকে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এমবোলোর লাল কার্ডকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করলেও, ফিফা জানিয়েছে সিদ্ধান্তটি খেলার ন্যায্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। বিতর্কের মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন জোয়াও পিনেইরো।