জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
সফরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা ডা. মিতুসহ অন্য নেতারা অংশ নিয়েছেন।
হবিগঞ্জে সাম্প্রতিক হামলা ও সংঘর্ষের ঘটনার পর এ সফরকে ঘিরে সিলেটে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি কয়েকটি উপজেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দুই দিনের সফরে কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন স্থানে জুলাই পদযাত্রায় অংশ নেবেন।